যশোর শিক্ষা বোর্ডে জমকালো পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যশোর শিক্ষা বোর্ডে জমকালো পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে বোর্ডের অফিস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহবুবুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, উপ বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আশাফুদ্দৌলা টিটো এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান।
 সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী, অডিট অফিসার খুরশিদ আলম, কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সায়মা সিরাজ, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৯টি ইভেন্টে ৭৭ জন বিজয়ীর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পর্ব শেষে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *