যশোর বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিমের ইন্তেকাল

যশোর বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিমের ইন্তেকাল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার সাইটখালি গ্রামের বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাইটখালি গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন লোকমান হাকিম। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার বাদ জোহর মরহুমের মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিমের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *