যশোর প্রাচ্যসংঘে ইতিহাস অনুসন্ধানের অনবদ্য আসর

যশোর প্রাচ্যসংঘে ইতিহাস অনুসন্ধানের অনবদ্য আসর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যসংঘের উদ্যোগ ও ব্যবস্থাপনায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ‘আবুল হুসেন রাষ্ট্রসভা’র নিয়মিত মাসের পাঠচক্র সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলের দিকে প্রাচ্যসংঘের নিজস্ব হলরুমে জ্ঞানপিপাসুদের উপস্থিতিতে এই পাঠচক্রের আসর বসে। এবারের আসরের মূখ্য আলোচ্য প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারিত ছিল—‘ফিরে দেখা বাংলা’। যার প্রথম পর্বের মূল প্রতিপাদ্য ছিল ‘বাংলার ভূমি গঠন, মানুষের বসতি ও বাংলা নামকরণ’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজিত এ পাঠচক্রে প্রাক-ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁক, বিশেষ করে সিন্ধু সভ্যতার সমসাময়িক যুগে বৃহৎ বাংলা ও আধুনিক বাংলাদেশের অস্তিত্বের স্বরূপ, অত্র অঞ্চলের ভৌগোলিক গঠন, নদ-নদী কেন্দ্রিক মানুষের বসতি গড়ে ওঠার সুদীর্ঘ ইতিহাস এবং কালক্রমে ‘বাংলা’ নামকরণের পেছনে বিদ্যমান ঐতিহাসিক ব্যাকরণ নিয়ে বিস্তৃত আলোকপাত করা হয়। উক্ত প্রাঞ্জল মূল আলোচনায় অংশগ্রহণ করে গবেষণাধর্মী বক্তব্য তুলে ধরেন দেশের বিশিষ্ট সাংবাদিক ও প্রখ্যাত গবেষক বেনজিন খান।

সংগঠনের দায়িত্বশীল আয়োজকবৃন্দ জানান, প্রাচ্যসংঘের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতি মাসের তৃতীয় শুক্রবার ‘আবুল হুসেন রাষ্ট্রসভা’র পাঠচক্র আয়োজিত হয়। পাশাপাশি প্রতিটি মাসের প্রথম শুক্রবার নিয়মিত অনুষ্ঠিত হয় ‘সাহিত্যসভা’। মুক্তচিন্তা প্রসারের লক্ষ্যে এই নিয়মিত পাঠচক্রটি সর্বসাধারণের অংশগ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে, যেখানে সাংবাদিক, গবেষক, শিক্ষার্থীসহ যেকোনো সংস্কৃতি ও ইতিহাসপ্রেমী অংশ নিতে পারেন।

উক্ত মনজ্ঞ পাঠচক্রে যশোরের প্রথিতযশা লেখক, সিনিয়র সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক প্রতিনিধি ও প্রগতিশীল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস কুমার বিশ্বাস, নিত্যানন্দ পাল, সোমনাথ ইসলাম, কৌশিকুর রহমান, মো. মতিউর রহমান, ডা. এ.কে.এম. আব্দুর রহমান, সাংবাদিক তৌহিদ মনি, বিশিষ্ট সাংবাদিক নূর ইসলাম, সাংবাদিক এস.এম. সোহেল, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, হেমায়েত রহমান এবং ডা. মনিরুজ্জামানসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *