মাদক, সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

মাদক, সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলাকে অপরাধমুক্ত রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গুজব-অপপ্রচার রোধে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতা চেয়েছেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে ‘যশোর জেলা প্রেস ও ছাপাখানা মালিক সমিতি’র নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক সৌজন্য ও দ্বিপক্ষীয় মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ক্রমবর্ধমান অনলাইন জুয়া নিমূলে ছাপাখানা মালিকদের সোচ্চার থাকার অনুরোধ জানান। একই সাথে অসাধু চক্র যাতে প্রিন্টিং প্রেস ব্যবহার করে কোনো ধরণের উসকানিমূলক লিফলেট বা পোস্টার ছাপিয়ে গুজব ও অপপ্রচার ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।

উক্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।

এছাড়াও প্রেস ও ছাপাখানা মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশ নেন এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সব ধরণের বস্তুনিষ্ঠ তথ্য ও সাংগঠনিক সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *