মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ ডেবিট আটক

মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ ডেবিট আটক

মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামে এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল দেশি মদসহ ডেবিট রায় (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডেবিট রায় মাগুরা সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের সমুয়েল রায়ের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন জানান, দুপুরে তাদের একটি বিশেষ টিম হাজরাপুর এলাকায় টহল পরিচালনাকালে সন্দেহভাজন হিসেবে ডেবিট রায়ের গতিবিধি পর্যবেক্ষণ করে। এ সময় তাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ১৯ বোতল দেশি মদ উদ্ধার করা হয় এবং তাঁকে তৎক্ষণাৎ আটক করা হয়।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ডেবিট রায় দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাগুলোতে গোপনে দেশি মদ ক্রয়-বিক্রি এবং সরবরাহ করে আসছিলেন।

এই ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মাগুরায় শাকেরের মৃত্যুর কারণ শনাক্তে ব্যর্থতায় চিকিৎসক সাময়িক অব্যাহতি

মহম্মদপুরে সাবেক জাতীয় দলকে ১-০ গোলে হারাল সোনালী অতীত ক্লাব

মাগুরায় শ্রমিক সাকের হোসেন হত্যার বিচারে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মাগুরার শ্রীপুরে মদ্যপানে দুই বন্ধুর মৃত্যু

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় যুবদলের নেতা রনি ও আইনজীবীর বোন শামীমা গ্রেপ্তার

মহম্মদপুরে বাইচালদের ‘হেইওরে’ ধ্বনি আর বৈঠার শব্দে মুখরিত ঝামা ঘাট

ভ্যানে চড়ে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মাথার খুলি থেকে বুলেট উদ্ধার, সিসিটিভির অডিওতে দুটি গুলির শব্দ

গুলি করে হত্যার অভিযোগ পরিবারের

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *