মহেশপুরে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে ১৩ বছরের কিশোর জিহাদের মৃত্যু

মহেশপুরে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে ১৩ বছরের কিশোর জিহাদের মৃত্যু

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন ফলের বাগানে পেতে রাখা বিপজ্জনক বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে ১৩ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। আকস্মিক এ প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জিহাদ হোসেন মহেশপুর উপজেলার চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময়ে বাড়ি থেকে বের হয় কিশোর জিহাদ। গভীর রাত পার হয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। শনিবার সকাল থেকে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী ভৈরবা গ্রামের একটি ড্রাগন ফলের বাগানের পাশে জিহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিখোঁজ জিহাদের বলে নিশ্চিত ও শনাক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের স্বজনদের অভিযোগ, ড্রাগন ফলের নিরাপত্তা ও ফল রক্ষায় বাগানের চারপাশে অবৈধ ও অরক্ষিতভাবে পেতে রাখা বৈদ্যুতিক তারের স্পর্শে এলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্পটেই জিহাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *