ব্ল্যাক আল-আমিনের পর এবার তুষার গ্রেপ্তার

ব্ল্যাক আল-আমিনের পর এবার তুষার গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের আলোচিত স্বর্ণ কারিগর আল আমিন হোসেন (২৯) হত্যা মামলায় জড়িত অভিযোগে সন্দিগ্ধ আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, যশোর ক্যাম্প। মামলা দায়েরের মাত্র ৪৮ ঘণ্টার মাথায় রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট দুজনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সৌরব হোসেন তুষার যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে আল আমিন প্রতিদিনের মতোই শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে নিজের দোকানে যান। সকাল সাড় ৯টার দিকে এক অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। বিকেলে বারান্দীপাড়া লিচুতলা মাদ্রাসার পেছনের একটি মেহগনি বাগান থেকে আল আমিনের গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের মা আয়শা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে শনিবার শহরের মনিহার এলাকা থেকে এ মামলার অপর সন্দিগ্ধ আসামি আলামিন ওরফে ‘ব্ল্যাক আল-আমিন’কে আটক করে পুলিশ, যার বিরুদ্ধে আগেরও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তুষারের সরাসরি সংশ্লিষ্টতা ও উপস্থিতি প্রকাশ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত তথ্য প্রমাণসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *