বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সচেতনতা বৃদ্ধি ও মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে  মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস এম সিরাজুল সালেহীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম, সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম, ইন্সপেক্টর লুৎফর রহমান, ‘বাঁচতে শেখা’-র প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় এবং সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাসসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে যেকোনো জরুরি অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে কীভাবে দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায় এবং বিপন্ন মানুষকে রক্ষা করা যায়—তা নিয়ে এক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা যৌথভাবে এ প্রতীকী উদ্ধার মহড়া পরিচালনা করেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *