ফেসবুক কমেন্ট ঘিরে যশোরে তুলকালাম: যুবককে পিটিয়ে জখম

ফেসবুক কমেন্ট ঘিরে যশোরে তুলকালাম: যুবককে পিটিয়ে জখম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরতলীর সাতমাইল বাজার এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্য করাকে কেন্দ্র করে শামীম হোসেন (২৬) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

আজ রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহত শামীম কোতোয়ালী উপজেলার কাশিমপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শামীম হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে “শেখের বেটি আসতেছে” লিখে একটি মন্তব্য পোস্ট করেন। এই মন্তব্যকে কেন্দ্র করে সাতমাইল বাজার এলাকায় স্থানীয় সাবলু (৩২), শরিফ (৩০) ও সাজ্জাদ (৩৫)-এর নেতৃত্বে আরও ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, হামলাকারীরা শামীমকে লক্ষ্য করে হাতুড়ি দিয়ে এলাপাতাড়ি পেটাতে থাকে এবং তাঁর মাথায় আঘাত করে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  শামীমকে উদ্ধার করে। পরবর্তীতে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, আঘাত গুরুতর হলেও তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *