পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আসন্ন আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোর সদর উপজেলা বিএনপির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ ছাড়াও উক্ত সময়ে সদর উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর বিশেষ জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন উৎসবটি যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন অত্যন্ত আনন্দ ও নিরাপত্তার সাথে উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও সহযোগিতাপূর্ণ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা প্রদান করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *