নিরপেক্ষ তদন্ত ও খুনিদের ফাঁসির দাবিতে এনসিপির বিক্ষোভ

নিরপেক্ষ তদন্ত ও খুনিদের ফাঁসির দাবিতে এনসিপির বিক্ষোভ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ১৩ বছর বয়সী শিশুসন্তান অপ্রতিম হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে যশোরের ঐতিহাসিক ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি যশোর শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান বলেন, “মাত্র ১৩ বছরের একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক ও নির্মম মৃত্যু সমগ্র জাতিকে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে।” নিহত অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, “কোনো প্রকার রাজনৈতিক কিংবা প্রশাসনিক প্রভাব, পক্ষপাতিত্ব বা গাফিলতি যেন এ হত্যাকাণ্ডের তদন্তকে ধামাচাপা দিতে না পারে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশে জেলা এনসিপির সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, “একটি ফুল ফোটার আগেই ঝরে পড়া অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামিদের উপযুক্ত শাস্তির পাশাপাশি সারা দেশে শিশুদের জীবন ও সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ ও সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাদিম, ইউসুপ আলী রিপন ও জয়া জাকির; যুগ্ম সদস্য সচিব ফরহাদ হোসেন ও মারুফ হাসান সুকর্ণ; সহ-সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ; দপ্তর সম্পাদক তপু ইসলাম; প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে অবিলম্বে অপ্রতিম হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, ঘাতকদের ফাঁসি এবং দেশজুড়ে শিশুদের নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *