না ফেরার দেশে জনপ্রিয় ‘আর্মি ডাক্তার’ শাহজাহান :  ঝুমঝুমপুরে শোকের ছায়া

না ফেরার দেশে জনপ্রিয় ‘আর্মি ডাক্তার’ শাহজাহান : ঝুমঝুমপুরে শোকের ছায়া

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর (৪ নম্বর ওয়ার্ড)-এর স্থায়ী বাসিন্দা এবং সদর উপজেলা পরিষদের সামনে ‘আর্মি ডাক্তার’ নামে অত্যন্ত সুপরিচিত অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহজাহান আর নেই।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় যশোর সদর উপজেলা পরিষদ মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যক্তিজীবনে ‘আর্মি ডাক্তার’ শাহজাহান ছিলেন অত্যন্ত মিষ্টভাষী, বিনয়ী, পরোপকারী এবং অনন্য সেবামূলক মনস্তত্ত্বের মানুষ। দীর্ঘ সময় ধরে তিনি এলাকার সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রদানসহ নানা বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সর্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।

তার আকস্মিক প্রয়াণে ঝুমঝুমপুরসহ আশপাশের সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *