দলে মুনাফেকি করলে তারেক রহমান ক্ষমা করবেন না : শৈলকুপায় আইনমন্ত্রী

দলে মুনাফেকি করলে তারেক রহমান ক্ষমা করবেন না : শৈলকুপায় আইনমন্ত্রী

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সকলের ঐক্যবদ্ধভাবে তার পেছনে কাজ করার তাগিদ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দলের মধ্য থেকে যারা মুনাফেকি বা বেইমানি করবেন, মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের কখনোই ক্ষমা করবেন না।

আজ সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, প্রতিটি ইউনিয়নের সুনির্দিষ্ট কাজের রিপোর্ট দলের প্রধানের কাছে থাকবে এবং দল সবসময় ‘উইনিং ক্যান্ডিডেট’ বা বিজয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থী চাচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, দল যদি শেষ পর্যন্ত ক্ষমতায় না আসে, তবে বড় নেতা বা ভালো মানুষ হওয়া দিয়ে কী লাভ হবে? দল আজ সবার কাছে সবচেয়ে বড় আমানত। তাই দলের নির্দেশ অমান্য করে দলের ঊর্ধ্বে উঠে কেউ বিকল্প কিছু করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলার প্রশংসা করে তিনি বলেন, ইতিপূর্বে আমরা বলেছিলাম যে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি কঠোর হাতে বন্ধ করতে হবে। আজ শৈলকুপায় তা সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং এই পথ এখন সারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও অনুসরণ করা হচ্ছে।

উক্ত মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে বেদে পল্লীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ : বাড়ি ও দোকান ভাঙচুর, আহত ৭

যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : একদিনে নতুন ভর্তি ১২, মোট আক্রান্ত ছাড়াল ১৯৬৯

মহেশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শ্বশুরের হাতে জামাই খুন!

কোটচাঁদপুরে দুর্গোৎসবের মহাষ্টমীতে অ্যাটর্নি জেনারেল কাজল : সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা

হাটগোপালপুরে সার ও কীটনাশকের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও বিএনপি চাঁদা দাবি করে- কালীগঞ্জে এমপি আবু তালিব

কোটচাঁদপুরে কৃষকের ভোগান্তি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে জামায়াত

ইশরাকের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : ঝিনাইদহে আইনমন্ত্রী

কোটচাঁদপুরে পৃথক দুই অভিযানে ৪০ বোতল কফ সিরাপ উদ্ধার ও দুই যুবলীগের নেতা আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *