ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে সতর্ক পুলিশ ও প্রশাসন

ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে সতর্ক পুলিশ ও প্রশাসন

রফিক মন্ডল, ঝিনাইদহ :

শারদীয় দুর্গোৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও নিখুঁত করতে ঝিনাইদহে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানান ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

তিনি বলেন, “দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্মারক। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। যেকোনো গুজব কিংবা উসকানিতে কান না দিয়ে যেকোনো সংকটে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সভায় উপস্থিত বক্তারা জানান, প্রতিটি পূজামণ্ডপে আনসার, পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি তদারকি জোরদার করা হবে। স্থানীয় সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আসিশ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু এবং পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *