ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের নিয়ে” এবং “শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার নারী শিক্ষা বিস্তারের অন্যতম বিদ্যাপীঠ অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় দিবসটি পালনে স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং পরবর্তীতে বিদ্যালয় মিলনায়তনে এক উদ্দীপনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরো প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

উল্লেখ্য, ১৯৬৬ সালে শিক্ষকদের অধিকার, দায়িত্ব ও পেশাগত মানোন্নয়নের ওপর ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঐতিহাসিক সুপারিশমালার ওপর ভিত্তি করে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিনটি পালন করা হয়ে আসছে। আইএলও/ইউনেস্কো সুপারিশের ৬০ বছর পূর্তিকে স্মরণে রেখে এবারের বিশেষ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রারম্ভিক স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার ফারুক। তিনি বলেন, “বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের জাতীয় জীবনে একটি অবিস্মরণীয় মাইলফলক।” তিনি অবহেলিত ও প্রান্তিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ’-এর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে নারী শিক্ষার টেকসই প্রসারে প্রতিটি উপজেলায় অন্তত একটি করে বালিকা বিদ্যালয় সরকারি করার পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।

সহকারী শিক্ষক মোঃ আফজাল হোসেনের চমৎকার সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ এনামুল আলম এবং শিক্ষক মোঃ জিয়াউর রহমান।

আলোচনা সভায় শিক্ষকের সামাজিক মর্যাদা ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষকরাই জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূল কারিগর। ইতিহাস ও কবি-সাহিত্যিকদের কালজয়ী পংক্তি স্মরণ করিয়ে বক্তারা কবি কাদের নেওয়াজের বিখ্যাত চরণ—“আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর” এবং মহামতি আলেকজান্ডারের উক্তি—“জন্মের জন্য আমি আমার বাবার কাছে ঋণী, আর আমার শিক্ষা-দীক্ষার জন্য আমার শিক্ষক অ্যারিস্টটলের কাছে ঋণী”—উদ্ধৃত করেন।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষাবিদ ও শিক্ষকদের অপ্রয়োজনীয় প্রশাসনিক বা সামাজিক হয়রানি বন্ধ করে পেশাগত স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে একটি বিশেষ আনন্দঘন পর্ব যুক্ত হয়। সম্প্রতি ৫৩তম জাতীয় কাবাডি প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে ভূষিত হয় অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিশ্ব শিক্ষক দিবসের এই মঞ্চ থেকে উক্ত সাফল্য অর্জনে অবদান রাখা শিক্ষকদের বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, পরিচালনা কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *