ঝিকরগাছায় জামায়াতের  ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত এক নতুন বাংলাদেশ বিনির্মাণের দীপ্ত অঙ্গীকার নিয়ে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যেগে ‘ঐতিহাসিক যুব ম্যারাথন-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ৭টায় ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দান থেকে এই ম্যারাথন দৌড় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শত শত তরুণ ও যুবক যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ হাজিরালী মোড় প্রদক্ষিণ করে ঝিকরগাছা উপজেলা মোড়ে গিয়ে ম্যারাথন শেষ করেন। সব বয়সের প্রাণবন্ত যুবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ম্যারাথন সমাপ্তির পর ঝিকরগাছা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ রেজাউল ইসলামের সঞ্চালনায় এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেম উদ্দিন ফরিদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং পৌর আমির আব্দুল হামিদ। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষনেতৃবৃন্দ, যুব ও ক্রীড়া বিভাগের কর্মী-সমর্থক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মোসলেম উদ্দিন ফরিদ বলেন, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য তরুণ সমাজকে অবশ্যই মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির মতো ব্যাধি থেকে দূরে থাকতে হবে। শারীরিক সুস্থতার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও প্রগাঢ় দেশপ্রেমে বলীয়ান হয়ে তরুণদের আগামী দিনের নেতৃত্ব দিতে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানান তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *