ঝটিকা সফরে বেনাপোলে মার্কিন প্রতিনিধি দল : কার্গো ইয়ার্ড ঘুরে পর্যবেক্ষণ

ঝটিকা সফরে বেনাপোলে মার্কিন প্রতিনিধি দল : কার্গো ইয়ার্ড ঘুরে পর্যবেক্ষণ

বেনাপোল প্রতিনিধি:

আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম পর্যবেক্ষণ ও বন্দর ব্যবস্থাপনা ঘুরে দেখতে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছে ঢাকাস্থ মার্কিন (ইউএস) দূতাবাসের তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডগলাস ডেভিড মু-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

প্রতিনিধি দলের অন্য দুই সম্মানিত সদস্য ছিলেন ফিরোজ আহমেদ ও শিলা আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফরকালে প্রতিনিধি দলটি যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে সড়কপথে সকালের দিকে বেনাপোল বন্দরে পৌঁছায়। বন্দরে এসে তারা প্রথমে বেনাপোল স্থলবন্দরের পরিচালকের (ট্রাফিক) প্রশাসনিক কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে বন্দর পরিচালনা, পণ্য খালাস ও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য গতিশীল করার সংশ্লিষ্ট বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন।

দ্বিপাক্ষিক সভা ও আলোচনা শেষে প্রতিনিধি দলটির সদস্যরা সরেজমিনে বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ডসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন পর্ব সমাপ্ত করে প্রতিনিধি দলটি বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর প্রতিনিধি মো. বকুল মাহবুবের বাসভবনে যান এবং সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেন।

মধ্যাহ্নভোজ শেষে দুপুর ১টা ৪০ মিনিটে মার্কিন প্রতিনিধি দলটি সড়কপথে সাতক্ষীরা জেলা হয়ে খুলনার উদ্দেশ্যে বেনাপোল এলাকা ত্যাগ করে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *