জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোর ২৫০ শয্যা হাসপাতালের র‍্যালি ও শহীদ স্মারকে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোর ২৫০ শয্যা হাসপাতালের র‍্যালি ও শহীদ স্মারকে শ্রদ্ধাঞ্জলি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উৎযাপন উপলক্ষ্যে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বকুলতলাস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় হাসপাতালের প্রশাসনিক ভবন চত্বর থেকে ড্যাব ও হাসপাতালের চিকিৎসক-নার্সদের সমন্বয়ে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান পথ অতিক্রম করে বকুলতলার শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে সমবেত হয়। পরবর্তীতে সেখানে গণঅভ্যুত্থানের মহান শহীদদের আত্নার প্রতি সম্মান জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য কর্মসূচিতে সর্বস্তরের স্বাস্থকর্মী, সেবিকা ও চিকিৎসকেরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিতি ছিলেন ড্যাব (খুলনা বিভাগ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন, বিভাগীয় কমিটির প্রতিনিধি ডা. শেখ আতাহার তূর্য, ডা. পরাগ, ডা. শরিফুল আলম খান, ডা. নাজমুল হক, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. তমিজ, ডা. আলাউদ্দিন আল মামুন, ডা. তাহমিদ, ডা. সাইদুর রহমান এবং ডা. হাফিজুর রহমানসহ আরও অনেকে।

নার্সিং সেক্টরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ আরজিনা খাতুন, নার্সিং শিক্ষক লিনা নাসরিন, শারমিন পারভীন, স্বপ্না বিশ্বাস, মনোয়ারা আনসার, মনিরা খাতুন, রুমানা আফরোজ প্রমুখ।

একই সাথে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি শাহিদা খাতুন, সাধারণ সম্পাদক মোফাজ্জেল, মিডওয়াইফ বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাস, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক খুকু রানী দাস এবং কোষাধ্যক্ষ হাসি আরা খাতুনও এ সময় কর্মসূচিতে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে চিকিৎসকেরা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী সংগ্রাম ও শহীদদের অপরিসীম আত্মত্যাগ এ দেশের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। এই বীর শহীদদের রক্ত ও স্বপ্নকে ধারণ করে একটি মানবিক, অধিকারভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে চিকিৎসাসেবা খাতসহ সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *