বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নানা জাতের ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঐতিহ্যবাহী খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব চারা রোপণ করা হয়।
বিজ্ঞাপন
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আবু হাসনাত রিমন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সজল বিশ্বাস, সদস্য দোয়েল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফখরুল আলম ও সহ-সভাপতি আবু বক্কর।
বিজ্ঞাপন
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা জহিরুল ইসলাম, মিজানুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল সিকদারসহ সাবেক ছাত্রনেতা আরিফ ও রিয়াদ কর্মসূচিতে অংশ নেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি মাদরাসা প্রশাসনের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তারা এ পরিবেশবান্ধব উদ্যোগে সামিল হন। এ সময় খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মো. ওয়ালিউল্লাহ, সহকারী অধ্যাপক মো. আবদুল কাইউম ও মো. মাছুম বিল্লাহ রুমি, প্রভাষক মো. নজরুল ইসলাম ও সালমান, সহকারী শিক্ষক মো. আবদুল ওহাব ফরাজী, মো. শাহিন সিকদার ও মো. নূরে আলম মুরাদ, সহকারী মৌলভী মো. রিয়াজ রহমান ও মো. ফোরকানুল ইসলাম এবং অফিস সহকারী মো. সাইদুর রহমান সিফাত উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবু হাসনাত রিমন সিকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ’ সুনির্দিষ্ট কর্মসূচির অংশ এবং দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে এই চারা রোপণ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের ইতিবাচক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ছবি প্রতিবেদক।

