কোটচাঁদপুরে সিআর মামলার পলাতক আসামি শাহিনুর আটক

কোটচাঁদপুরে সিআর মামলার পলাতক আসামি শাহিনুর আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার তালসার গ্রাম থেকে তাঁকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় কোটচাঁদপুর মডেল থানার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় সিআর মামলা নম্বর ১৫৩১/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি শাহিনুর রহমানকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনুর রহমান কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণমূলক রাখতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *