কেশবপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল আটক

কেশবপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা, ঝটিকা মিছিলে নেতৃত্ব প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. ইকবাল হোসেন মোড়লকে (৪৫) আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে কেশবপুর শহরের ধানহাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইকবাল হোসেন মোড়ল কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা এলাকার মাস্টার লুৎফর রহমানের ছেলে।

কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেনের বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিসহ একাধিক সুনির্দিষ্ট মামলা ও পরোয়ানা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বর্তমান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্য প্রচার করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ঝটিকা মিছিল আয়োজন এবং নেতাকর্মীদের সংগঠিত করে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলেও পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে শহরের ধানহাটা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, আটকের পর ইকবাল হোসেনকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *