উন্নত চিকিৎসার জন্য বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি পিজি হাসপাতালে ভর্তি 

উন্নত চিকিৎসার জন্য বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি পিজি হাসপাতালে ভর্তি 

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বৃহত্তর যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজধানীর পিজি হাসপাতালে আনা হয়। তার চিকিৎসা কার্যক্রম সার্বিকভাবে তদারকি করছেন যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

পিজি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আলী হোসেন মনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, হৃদপিণ্ডে রক্ত সরবরাহ কমে যাওয়া, রক্তস্বল্পতাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি পিজি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক দেওয়ান সাইফউদ্দিন আহমেদ এবং ইউরোলজি বিভাগের প্রধানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ইউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন, ইতিমধ্যে তিনটি বিভাগের প্রধানের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম তাঁর স্বাস্থ্যের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করেছে। পরবর্তীতে প্রয়োজন হলে অন্য বিভাগের চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হবে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *