ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ৩ শতাধিক চারা বিতরণ

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ৩ শতাধিক চারা বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

পরিবেশের ভারসাম্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার চেতনা ছড়িয়ে দিতে যশোরের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ-এ স্বতঃস্ফূর্ত আয়োজনে ‘বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬’ সম্পন্ন হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সারাফাত হোসেন। সম্পূর্ণ অনুষ্ঠানটির নিখুঁত সঞ্চালনায় ছিলেন কালচারাল শিক্ষক মুজাহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, বিভিন্ন বিষয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমেদ বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে বা বাঁচা এবং আগামী প্রজন্মের জন্য এক সজীব পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রতিজন শিক্ষার্থীকে অন্ততঃ একটি করে চারা রোপণ করে সেটির নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের পরিবেশবান্ধব মানসিকতা তৈরিতে পিস স্কুলের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দেন তিনি।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল জানান, পিস স্কুল অ্যান্ড কলেজ কেবল পুঁথিগত শিক্ষার মধ্যে গণ্ডিবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নৈতিক বোধ, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত গঠনমূলক কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেন।

বক্তারা উল্লেখ করেন, আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরে অভিভাবক মহলে গভীর আস্থা অর্জন করেছে।

তথ্যবহুল আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে অতিথিবৃন্দ সারিবদ্ধ শিক্ষার্থীদের হাতে ৩ শতাধিক গাছ তুলে দেন। পরে শিক্ষার্থীরা নিজ নিজ প্রাঙ্গণে গাছ রোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। সম্পূর্ণ আয়োজনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *