আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি সফল ও সার্থক করে তোলার লক্ষে যশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 রোববার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বর থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে শহরের ব্যস্ততম বড় বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেওয়া হয় এবং লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সাধারণ মানুষের মাঝে বিতরণকৃত ওই লিফলেটে দলটির পক্ষ থেকে ৭ দফা দাবি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

যশোর সদর উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান এবং সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান ও সাজিদ সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক আশা লতা, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ কবির, সদস্য মোহাম্মদ হাসান, সদর উপজেলা এনসিপির আহ্বায়ক ফিরোজ হাসান এবং ছাত্রশক্তির জেলা সদস্য সচিব আল হাসিবসহ দল ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের মৌলিক অধিকার ও নায্য দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। উক্ত লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে যশোরের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে ৮৫ বছরের বৃদ্ধ দাদার বিরুদ্ধে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

বেনাপোলের মাদক মামলায় ইকবাল হোসেনের তিন বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ব্যাংক কর্মকর্তার বাসা থেকে স্বর্ণালংকার চুরি : জুয়েলার্স ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও জানাজায় বাধার অভিযোগ: তৃণমূল জাগপার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও চার বছরের শিশুর মৃত্যু

ঝিকরগাছায় রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবী করে স...

৪৬ বোতল বিদেশি মদ সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল আটক করলো যশোর বিজিবি

যশোরে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত : ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন হাসপাতালে ভর্তি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *