অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর, ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগ ও আয়োজনে এ শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহেরই প্রতীক নন; তিনি সাম্য, গভীর মানবতা ও বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজের অন্যতম কণ্ডার। তরুণ প্রজন্মের মাঝে কবির সৃষ্টিশীল কাজ ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি। এ জাতীয় আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের মাঝে ইতিবাচক দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রকাশ করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন এবং কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নজরুলের কালজয়ী কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় অংশ নেয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে কোটচাঁদপুরের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নজরুলভিত্তিক সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *