অভয়নগরে বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে জমি বিক্রিতে চাঁদা দাবির অভিযোগ

অভয়নগরে বিএনপি-যুবদল নেতাদের বিরুদ্ধে জমি বিক্রিতে চাঁদা দাবির অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জমি বিক্রির ক্ষেত্রে মোটা অঙ্কের কমিশন (চাঁদা) দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি ও যুবদলের পাঁচ স্থানীয় নেতার বিরুদ্ধে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ সরদারের ছেলে সালাউদ্দীন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আদালতের বিজ্ঞ বিচারক অভিযোগটি পর্যালোচনা করে আমলে নেন এবং অভিযুক্ত পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ প্রদান করেন। বিষযটি নিশ্চিত করেছেন বাদীর নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট খালেদ হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার অভিযুক্ত আসামিরা হলেন— অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল মোল্যা (৩৫), ৪ নম্বর ওয়ার্ড (বনগ্রাম) বিএনপির সভাপতি মতিউর রহমান সুজা (৫০), সাধারণ সম্পাদক আহাদ আলী (৪৮), বনগ্রাম ওয়ার্ড যুবদলের সভাপতি কাদের মোল্যা (৫৫) এবং সাধারণ সম্পাদক আসাদ (৪৮)।

মামলার আরজিতে বাদী সালাউদ্দীন উল্লেখ করেন, অভয়নগর উপজেলার প্রেমবাগ মৌজায় তাঁর পিতা ক্রয়সূত্রে ৪২ শতাংশ জমির মালিক এবং হেবা দলিলের মাধ্যমে বাদী নিজেও জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমি বিক্রির জন্য ক্রেতাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করলে আসামিরা খবর পেয়ে জমি বিক্রির মোট মূল্যের ওপর প্রতি লাখে ১০ হাজার টাকা হারে মোটা অঙ্কের কমিশন দাবি করেন।

কমিশন দিতে সাফ অস্বীকৃতি জানালে আসামিদের সঙ্গে বাদীর বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সালাউদ্দীন স্বজন ও সাক্ষীদের নিয়ে প্রেমবাগের বনগ্রামে গেলে আসামিরা পথরোধ করে চরম গালাগালি করেন এবং মারতে উদ্যত হন। এ সময় কমিশন না দিলে জমিতে নামতে না দেওয়া, পরিবারকে মিথ্যা মামলায় ফাসানো এবং সরাসরি হত্যার হুমকি প্রদান করেন তারা। পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হয়ে গেলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

বাদীর অভিযোগ, রাজনৈতিক পদের দাপট দেখিয়ে অন্যায্য কমিশন দাবি ও লাগাতার হুমকিতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়ভাবে সালিশ-দরবারে ব্যর্থ হয়ে বিচার ও নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বিচারালয়ের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *