অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ৭০ বছরের বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ৭০ বছরের বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৮ নভেম্বর ২০২৬

যশোরের অভয়নগর উপজেলায় ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে রুস্তম মোড়ল (৭০) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মোড়লপাড়ার মৃত রাহেন উদ্দিন মোড়লের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে লম্পট রুস্তম মোড়ল কৌশলে ঘরে প্রবেশ করে নিরীহ শিশুটিকে ধর্ষণ করেন। ওই সময় প্রতিবেশী শাহানারা বেগম শিশুটির বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে টের পেয়ে লম্পট রুস্তম দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে ঘরে প্রবেশ করে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন স্বজন ও প্রতিবেশীরা।

এই অমানবিক ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় একটি নিয়মিত ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশি তদন্ত শুরু হয় এবং অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান নিবিড় তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে হাজাতবাস করছিলেন বলে আদালত সূত্রে জানা গেছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয়ে যশোর সদর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোরের চাঁচড়ায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে দুই শ্যালক জখম

মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ বাবা ও ছেলে আটক

ঝিকরগাছায় ছাদ থেকে পা পিছলে পড়ে বৃদ্ধার মৃত্যু

এসএমই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা ‘রঙ হ্যান্ডি ক্রাফট্‌স’-এর স্বত্বাধিকারিণী তন...

শার্শা সীমান্ত এলাকায় ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে : পাল্টা হামলার দাবি

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা : তপু গ্রেফতার

সংকটকালে বেগম খালেদা জিয়ার আস্থা ছিলেন তরিকুল ইসলাম : যশোরে স্মরণসভায় রুহুল কবির রিজভী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *