বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সুমনকে আটক করল সিআইডি

বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সুমনকে আটক করল সিআইডি

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

যশোরের বাঘারপাড়ায় বসতবাড়িতে হানা দিয়ে লুটপাট ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুমন হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার গভীর রাতে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক সুমন ওই গ্রামের কামরুল ইসলামের ছেলে।

মামলার নথির বরাতে জানা গেছে, গত ৭ এপ্রিল গভীর রাতে গোলাপী খাতুনের বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। হামলায় গোলাপী খাতুন, তাঁর বাবা ও মেয়েকে মারধর করা হয় এবং গোলাপী গুরুতর জখম হন। ওই সময় বাড়িতে থাকা নগদ দুই লাখ টাকা, দোকানের অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী গোলাপী খাতুন ২০ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। আদালতের আদেশে ১ মে বাঘারপাড়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলায় সুমন হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি দেখানো হয়। শুরুতে প্রাথমিক তদন্ত শেষে আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। তবে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার সিআইডির ওপর ন্যস্ত হয়, যার ধারাবাহিকতায় এখন তদন্ত কার্যক্রম চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নাশকতা ও বিস্ফোরক মামলায় যশোরে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

জানমালের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব পালনের সার্থকতা কী : যশোরে গোলাম রসুল এমপি

নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত হামিদপুর আল-হেরা কলেজের অসচ্ছল শিক্ষার্থীরা

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *