মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের আলোচনা সভা

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের আলোচনা সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

মহান ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে যশোরের প্রাণকেন্দ্রে অবস্থিত লালদিঘির পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানের সুচারু সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইশতিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে পৌর ছাত্রলীগ সহসভাপতি মুন্নাসহ গ্রেপ্তার ৩

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত : আহত ১

জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী : সেবার মান বাড়ানোর নির্দেশ

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা সাজ্জাদসহ ৪ জন আটক

‘৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা’: কোটচাঁদপুরে জামায়াতের আলোচনা...

এক নলকূপে মিটলো শত শত শিশুর তৃষ্ণা : স্বরূপপুর কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয়ে সুপেয় পানির সংকট নি...

কালীগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত : বর্ণাঢ্য র‍্যালি ও ক্রীড়া অনুষ্ঠান

কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তির মাঝে আড়াই লাখ টাকার চেক বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *