স্ফুলিঙ্গ ডেক্স :
দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে কর্মরত জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সের অংশগ্রহণে এক বিশেষ নৈশকালীন কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত হয়েছে। উক্ত রোলকলে সরাসরি উপস্থিত থেকে দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত আটটার দিকে দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে এই কেন্দ্রীয় রোলকলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত এই রোলকলে পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম উপস্থিত হয়ে পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যদের নানা পেশাগত ও ব্যক্তিগত সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন। এ সময় তিনি সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, পেশাগত শৃঙ্খলা রক্ষা এবং তাঁদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান। একই সাথে রাষ্ট্রের অর্পিত পবিত্র দায়িত্ব সর্বদা সুশৃঙ্খল, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে পালনের জন্য অফিসার ও ফোর্সদের কঠোর নির্দেশ প্রদান করেন।
বিজ্ঞাপন
সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় পূজার সময়ে নিরলসভাবে দায়িত্ব পালনকারী প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুলিশ সুপার।
তিনি উল্লেখ করেন যে, উৎসব চলাকালীন দিনাজপুর জেলা পুলিশের প্রতিটি সদস্য যে অভূতপূর্ব পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা জেলা পুলিশের ভাবমূর্তিকে বহুগুণ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতে দিনাজপুরের পুলিশ বাহিনী একইভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ছবি সংগৃহীত।

