কোটচাঁদপুরে বাড়িতে সারের অবৈধ মজুত : ১৪ বস্তা টিএসপি সার জব্দ

কোটচাঁদপুরে বাড়িতে সারের অবৈধ মজুত : ১৪ বস্তা টিএসপি সার জব্দ

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে সারের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নিজ বাড়িতে অননুমোদিতভাবে ১৪ বস্তা টিএসপি সার মজুত রাখার দায়ে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) উপজেলার কাগমারী গ্রামের হাটখোলা পাড়ায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন ওই গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে। তিনি পেশায় বালাইনাশক ব্যবসার সাথে যুক্ত বলে জানা গেছে।

অভিযান ও প্রশাসন সূত্রে জানা যায়, আলমগীর হোসেন নিজ বসতবাড়িতে অবৈধভাবে টিএসপি সার মজুত করে রেখেছেন—এমন সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িসহ এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর বাড়ি থেকে ১৪ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হুসাইনের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেনের সার্বিক উপস্থিতিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সার মজুতের সার্বিক বিষয়টি সরজমিনে যাচাই-বাছাই শেষে কৃষি সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারা লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত আলমগীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ শাস্তির আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো অপচেষ্টা নস্যাৎ করা এবং সাধারণ কৃষকদের নায্যমূল্যে সার পাওয়া সুনিশ্চিত করতে এ ধরনের বিশেষ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

কৃষি খাতের স্থিতিশীলতা রক্ষা এবং নির্ধারিত নিয়মের বাইরে অবৈধ মজুতদারির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে মাদকসহ ৪ লাখ ২৮ হাজার টাকার অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার

ঝিনাইদহে মাদক, অনাচার ও দুর্নীতির স্থান হবে না-রাশেদ খানের

আধুনিক কোটচাঁদপুরের স্বপ্নদ্রষ্টা সিরু মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারাল রুদ্র ও ইয়াসিন

কোটচাঁদপুরে যুবলীগ বানিয়ে জামায়াত নেতা আটক : দায়িত্বহীনতায় বিতর্কে থানা পুলিশ

যশোরে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল দুই হাজার : চিকিৎসাধীন ৯০ জন

কোটচাঁদপুর ইউএনও শামীমের অনন্য মানবিক দৃষ্টান্ত

কোটচাঁদপুরের ইন্টার ইট দিয়েই রাস্তা বানানোর আজব সাফাই ইউপি সদস্যের

জামায়াত নেতাকে ভুলের ঊর্ধ্বে ও অতিমানবীয় প্রমাণের অপচেষ্টা চলছে-রাশেদ খান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *