মাগুরায় শ্রমিক সাকের হোসেন হত্যার বিচারে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মাগুরায় শ্রমিক সাকের হোসেন হত্যার বিচারে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য সাকের হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জেলার সর্বস্তরের মোটর শ্রমিকসহ সাধারণ নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) মাগুরায় মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও নেতাদের বক্তব্যের মাধ্যমে জানানো হয়, মাগুরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের প্রাথমিক সদস্য সাকের হোসেনের মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো পরিবহন সেক্টরে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। একজন সাধারণ শ্রমিকের ওপর এমন নির্মম সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার এতদিন পার হলেও মূল পরিকল্পনাকারী ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মোটর শ্রমিকেরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা স্পষ্ট জানান, পরিবহন শ্রমিকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল রাখেন। কিন্তু বারবার শ্রমিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও সুষ্ঠু বিচার না পাওয়া অত্যন্ত দুঃখজনক। সাকের হোসেন হত্যাকাণ্ডের পেছনে যারা কলকাঠি নেড়েছে, তদন্ত সাপেক্ষে তাদের প্রত্যেককে অতি দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সাথে সংবাদ সম্মেলন থেকে সড়ক ও বাস টার্মিনাল এলাকায় অনাকাঙ্ক্ষিত অরাজকতা বন্ধ, শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করা এবং সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর তাগিদ দেওয়া হয়। দাবি মানা না হলে এবং আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

জরুরি এই সংবাদ সম্মেলনে মাগুরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রুট কমিটির প্রতিনিধি এবং সাধারণ মোটর শ্রমিকগণ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *