স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল বটতলাস্থ ফাতেমা স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ আলী (৫০)। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা (কদমতলা) গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই (নিঃ) মো. মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস টিম বাগআঁচড়া এলাকায় নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতমাইল বটতলায় জনৈক আব্দুল হাইয়ের মালিকানাধীন ফাতেমা স্টোরের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আলীকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে বাজেয়াপ্ত করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে শার্শা থানায় এনে সংশ্লিষ্ট এসআই বাদী হয়ে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

