কোটচাঁদপুরে আওয়ামী লীগের দুই ওয়ার্ড নেতা গ্রেপ্তার

কোটচাঁদপুরে আওয়ামী লীগের দুই ওয়ার্ড নেতা গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কালু খাঁ (৫০) এবং কুশনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য জামির হোসেন (৪৯)। গ্রেপ্তারকৃত কালু খাঁ এলাঙ্গী গ্রামের মৃত মহাসিন খাঁর ছেলে এবং জামির হোসেন মামুনশিয়া পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোটচাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১১৮/২৬)। উক্ত মামলার বিষদ তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং এজাহারভুক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় সব ধরনের আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসবাদ নির্মূলে থানা পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন : ওয়াচ টাওয়ারে বসে প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের ...

উপশহরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এ্যাড. ময়নার আত্মপ্রকাশ

লেবুতলায় ইজিবাইকে চাঁদাবাজীকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম!

যশোরে বেজপাড়ায় পূজা দেখে ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ আহত

বাঘারপাড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ইজিবাইকের ধাক্কা : আহত চার পূজার্থী যশোর মেডিকেলে

খুলনায় শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত

চৌগাছায় ১২০ পিস ইয়াবাসহ মহেশপুরের যুবক আটক

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী শক্তির ব্যবহারে উদাহরণ সৃষ্টি : যশোরে দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী অমিত

যশোরে চুরির অভিযোগে ধাওয়ায় আহত স্বাধীনের ঢাকায় মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *