পরিবেশবান্ধব ও সাশ্রয়ী শক্তির ব্যবহারে উদাহরণ সৃষ্টি : যশোরে দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী অমিত

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী শক্তির ব্যবহারে উদাহরণ সৃষ্টি : যশোরে দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে নতুন স্থাপিত সোলার প্যানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবেশবান্ধব সোলার প্যানেল ব্যবস্থার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী কার্যক্রম শেষে দলীয় কার্যালয়ে উপস্থিত স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন মাননীয় প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, জাতীয় সংকট মোকাবিলায় সরকারের নেওয়া নানা উদ্যোগ এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে বিদ্যুতের অপচয় রোধ ও পরিবেশ রক্ষা করা এখন সময়ের বড় দাবি। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নিজস্ব উদ্যোগ অন্যদের উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন : ওয়াচ টাওয়ারে বসে প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের ...

উপশহরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এ্যাড. ময়নার আত্মপ্রকাশ

লেবুতলায় ইজিবাইকে চাঁদাবাজীকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম!

যশোরে বেজপাড়ায় পূজা দেখে ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ আহত

বাঘারপাড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ইজিবাইকের ধাক্কা : আহত চার পূজার্থী যশোর মেডিকেলে

খুলনায় শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত

চৌগাছায় ১২০ পিস ইয়াবাসহ মহেশপুরের যুবক আটক

কোটচাঁদপুরে আওয়ামী লীগের দুই ওয়ার্ড নেতা গ্রেপ্তার

যশোরে চুরির অভিযোগে ধাওয়ায় আহত স্বাধীনের ঢাকায় মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *