৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাঁজাপ্রাপ্ত বিলকিস গ্রেফতার

৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাঁজাপ্রাপ্ত বিলকিস গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল শহরের টিএনটি গেট থেকে মাত্র ১০০ গজ পূর্বে পৌরসভা রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে।

আটককৃত নারীর নাম বিলকিস বেগম (৪০)। তিনি দিনাজপুরের বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, পৌরসভা রোডে হেঁটে যাওয়ার সময় বিলকিস বেগমের সন্দেহজনক চলাফেরা দেখে আভিযানিক দলটি তাঁর গতিরোধ করে। পরবর্তীতে নারী সদস্যদের উপস্থিতিতে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে উক্ত ব্যাগ থেকে অভিনব কায়দায় রাখা ৮ হাজার পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত বিলকিস বেগম এলাকার একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। এর আগেও একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি ৬ মাসের কারাদণ্ড ভোগ করেছিলেন। সাজা খেটে বের হয়ে তিনি আবারও এই অবৈধ কারবারে যুক্ত হন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা হিসেবে আটককৃত নারীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৯ (খ) ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *