বিএসপির বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশ উপলক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএসপির বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশ উপলক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ঐতিহ্যবাহী বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে যশোর শহরের পোস্ট অফিসপাড়ায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ নাজমুল কাদির জাহাঙ্গীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএসপির সহ-সভাপতি কবি আমির হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশেষ সংকলন ‘বিদ্রোহী’র সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক কাজী নূর।

বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সফল সঞ্চালনায় ও পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এডিএম রতন, আজীবন সদস্য এস এম আলমগীর কাইয়ুম, কবি বকুল হক, মো. মনিরুজ্জামান, এস এম শরিফুল আলম, সানজিদা ফেরদৌসী এবং শরিফ হোসেন ধীমানসহ স্থানীয় সাহিত্য অনুরাগী ও সুধীজন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ নাজমুল কাদির জাহাঙ্গীর যশোর অঞ্চলের সাহিত্য ও সামাজিক অগ্রযাত্রায় বিদ্রোহী সাহিত্য পরিষদের অবদানকে সাধুবাদ জানান। সাহিত্য চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে তিনি ভবিষ্যতে বিএসপির সকল ভালো কাজের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ সুষ্ঠু ও সুন্দরভাবে প্রকাশের জন্য তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাঘারপাড়ায় একই রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি!

যশোরে চেতনানাশক খাইয়ে মিল ম্যানেজারের ৬ লাখ টাকা ছিনতাই

শংকরপুরে ককটেল উদ্ধারের ঘটনায় জড়িত গোল্ডেন ফিরোজ গ্রেফতার

ঝিকরগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

যশোরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আরও ৭ জন আটক

মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে : মহানবমীতে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

অবহেলিত মানুষের আস্থার প্রতীক তরুণ নেতা আসাদুল আলম ঝন্টু

নিরাপত্তা নিশ্চিতকরণ ও সম্প্রীতির বার্তা নিয়ে বাহাদুরপুর বটতলা মণ্ডপে প্রতিমন্ত্রী অমিত

যশোর সীমান্তে সাড়ে চার লাখ টাকার মালামাল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *