হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না : কালীগঞ্জে রাশেদ খান

হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না : কালীগঞ্জে রাশেদ খান

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

‘‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর আসবেন না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই’–এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন-এ কথা পাগলেও বিশ্বাস করে না। একই সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন রাশেদ খান।

জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে সমালোচনা করে রাশেদ খান বলেন, দলটির অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ও ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন বলে তিনি মনে করেন। এ কারণে রাজপথের বক্তব্যে তাঁরা অভ্যস্ত নন। সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রায়ই তাঁরা খেই হারিয়ে ফেলছেন।

তিনি আরও বলেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারিয়ে ফেলছেন বলে তাঁর ধারণা। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবেন’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার প্রস্তুত রাখুন’ কিংবা ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না করার জন্য জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন পরিস্থিতিতে ফেলবে বলেও মন্তব্য করেন রাশেদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে।’

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, উপজেলা বিএনপির সদস্য রেজাউল ইসলাম রুনু, সাবেক ছাত্রনেতা লুৎফুজ্জামান লেন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোকসুদুল মোমিন, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে যুবলীগ ও আ.লীগের দুই সদস্য গ্রেফতার

কালীগঞ্জে বেদে পল্লীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ : বাড়ি ও দোকান ভাঙচুর, আহত ৭

দলে মুনাফেকি করলে তারেক রহমান ক্ষমা করবেন না : শৈলকুপায় আইনমন্ত্রী

যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : একদিনে নতুন ভর্তি ১২, মোট আক্রান্ত ছাড়াল ১৯৬৯

মহেশপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শ্বশুরের হাতে জামাই খুন!

কোটচাঁদপুরে দুর্গোৎসবের মহাষ্টমীতে অ্যাটর্নি জেনারেল কাজল : সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা

হাটগোপালপুরে সার ও কীটনাশকের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও বিএনপি চাঁদা দাবি করে- কালীগঞ্জে এমপি আবু তালিব

কোটচাঁদপুরে কৃষকের ভোগান্তি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে জামায়াত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *