কোটচাঁদপুরে কৃষকের ভোগান্তি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে জামায়াত

কোটচাঁদপুরে কৃষকের ভোগান্তি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে জামায়াত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

কৃষিখাতে তীব্র সার সংকট, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সার ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে উপজেলা জামায়াতের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খানের পরিচালনায় কর্মসূচিতে পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ স্থানীয় শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতাদের মধ্যে সাবদারপুর ইউনিয়নের আমির মাওলানা নুরুন্নবী, দোড়া ইউনিয়নের মাওলানা আব্দুর রাজ্জাক, কুশনা ইউনিয়নের মাওলানা আতিকুর রহমান, বলুহর ইউনিয়নের মো. শাহ আলম এবং এলাঙ্গী ইউনিয়নের মো. জাহিদুল ইসলাম আউয়াল কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সময়মতো সার না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ কৃষকেরা, যার সরাসরি প্রভাব পড়ছে পুরো কৃষি উৎপাদনে। পাশাপাশি জ্বালানি তেলসহ নিত্যপণ্যের বেপরোয়া দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

সমাবেশ থেকে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। একই সঙ্গে চাঁদাবাজি ও সামাজিক সন্ত্রাস বন্ধ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য জোর দাবি জানান নেতারা।

কর্মসূচিলগ্নে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। অনতিবিলম্বে এসব সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *