শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে শার্শা বাজারস্থ “হ্যালো গার্লস” নামক কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর (উত্তর পাড়া) গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক কারবার রোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) শেখ আলামিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহাসড়ক এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা বাজার সংলগ্ন স্থানে বিশেষ তল্লাশি চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ এবং উপস্থিত সাক্ষীদের সামনে তা জব্দ তালিকাভুক্ত করা হয়।

মাদক উদ্ধারের এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলা রুজু শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে শার্শা থানা পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *