কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পুলিশের একের পর এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দিনব্যাপী উপজেলার একাধিক পয়েন্টে পরিচালিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, নিয়মিত মামলা ও পরোয়ানার আসামিসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে দোড়া ইউনিয়নের ভোমরাডাঙ্গা গ্রাম থেকে আব্দুল হামিদ (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইন মামলার তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন।

পৃথক আরেকটি অভিযানে গত ১৪ অক্টোবর থানায় রুজুকৃত একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি মোহনপুর গ্রামের বাসিন্দা ছোবদুল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া একই দিনে পুলিশ ফাঁড়ির সদস্যগণ বিশেষ নন-এফআইআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সারটিয়া গ্রামের মো. আহসান হাবিবকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দুধসরা এলাকার একটি ভাড়া বাসায় ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। গ্রেপ্তারকৃতরা ঝিনাইদহের মহেশপুর এবং চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রেরিত বিজ্ঞপ্তিতে জানান, অপরাধ দমন ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *