দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

বিদ্রোহের আগুন, সাম্যের বাণী আর সৃষ্টির অফুরন্ত শক্তিতে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় নজরুল উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরি কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুলবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, একক নাটক ও উপস্থিত বক্তৃতার মতো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে আয়োজন করা হবে জাতীয় নজরুল উৎসব। এতে প্রধানমন্ত্রীও অংশগ্রহণ করবেন বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, যোগ্য ব্যক্তিদের একুশে পদক প্রদান এবং বাংলা একাডেমির উদ্যোগে একুশে বইমেলা আয়োজনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর পরিদর্শনকক্ষ উদ্বোধন শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন মন্ত্রী।

কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসারও কবি। তাঁর কবিতা, গান ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলার মধ্য দিয়ে সাংস্কৃতিক চর্চাকে শিক্ষার্থীদের মাঝে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ড. রইস উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *