বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

শহিদ জয় :

যশোরের বাঘারপাড়া উপজেলার ৬ নম্বর দোহাকুলা ইউনিয়নে সার ডিলার নিয়োগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়োগের প্রতিবাদ জানিয়ে তদন্তের মাধ্যমে নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও সার ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন

লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার জানান, তিনি খলশী বাজারের মেসার্স ইরা ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং ১৯৯৮ সাল থেকে সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত। সরকারি বিজ্ঞপ্তির পর সার ডিলার নিয়োগের জন্য তিনি যশোরের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তাঁর আবেদনের নম্বর বাঘারপাড়া-৫৯। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে ৬ নম্বর খলশী ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আব্দুস সাত্তারের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সার ব্যবসার লাইসেন্স পাননি। বর্তমানে ডিলার নিয়োগে তাঁর পরিবর্তে আব্দুর রশিদকে নির্বাচিত করা হয়েছে, যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের গাড়িচালক মিজানুর রহমান মিজানের ভাই বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে জিএম ট্রেডার্সের নামে সার ব্যবসা পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, এ নিয়োগের কারণে তাঁর জীবিকা সংকটে পড়েছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েও প্রতিকার পাননি। তাই নিয়োগপ্রক্রিয়া তদন্ত করে যোগ্যতার ভিত্তিতে ডিলার নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইমান আলী ফারাজি, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মিলন হোসেন ও বিএনপির সদস্য নূর জালাল আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আব্দুস সাত্তার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *