শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সার্বিক চিত্র পর্যালোচনার লক্ষ্যে যশোর জেলা বিএনপির পূজা পর্যবেক্ষণ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) যশোর জেলা বিএনপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভাটি অনুষ্ঠিত হয়।

পূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, বাংলাদেশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সৌহার্দ্যপূর্ণ বাসভূমি। যশোরের সুদীর্ঘ ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পর্যবেক্ষণ কমিটির পক্ষ থেকে বিশেষ ভিজিল্যান্স টিম ও স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক মাঠে থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জরুরি এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবাশীষ দাস, শহিদুল বারী রবু, হাজী আনিসুর রহমান মুকুল, কাজী আজম, অধ্যাপক অলোক ঘোষ, অ্যাডভোকেট সুদীপ্ত ঘোষ, বিপ্লব ঘোষ, সন্তোষ স্বর, মানিক সাহা, সুব্রত ঘোষ শুভ, উত্তম রায়, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, বিদ্যুৎ বিশ্বাস, দিপংকর ঘোষ, গোপাল বিশ্বাস, শ্যামল দত্ত ও তাপস পালসহ জেলা বিএনপি এবং পর্যবেক্ষণ কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *