“সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি”-জেলা প্রশাসক

“সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি”-জেলা প্রশাসক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এক আনন্দঘন পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্বব্যাপী প্রতিনিয়ত যে রূপান্তর ঘটছে, তা মোকাবিলা করে এগিয়ে যেতে হলে শিক্ষার প্রতিযোগিতায় সফল হতে হবে। তবে সুশিক্ষায় শিক্ষিত হতে হলে শুধু মেধা অর্জনই যথেষ্ট নয়, বরং মেধার সঙ্গে সততা, উন্নত নৈতিকতা ও সুগভীর দেশপ্রেম থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন পাবলিক পরীক্ষা ও শ্রেণিকক্ষে অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ মোট ২৪৬ জন কৃতী ছাত্রীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *