কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ১২ অক্টোবর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. শাহিনুর রহমান ওরফে মিলন (৬০) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী বিশেষ অভিযানে ডোপ টেস্টে পজিটিভ আসায় আককাছ আলী (৪৫) নামের এক মাদকসেবীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ  আদালত। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) কোটচাঁদপুর উপজেলায় এসব পৃথক অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬) সুনির্দিষ্ট তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় শাহিনুর রহমানকে ধরতে অভিযান চালানো হয়। তিনি উপজেলার কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ জালালপুর বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অপরদিকে, কোটচাঁদপুর থানা-পুলিশের আরেকটি বিশেষ মাদকবিরোধী অভিযানে উপজেলার কাশিপুর গ্রামের আনসার মণ্ডলের ছেলে আককাছ আলীকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাঁর ডোপ টেস্ট করানো হলে ফল পজিটিভ আসে। এরপর তাঁকে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সার্বিক বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সন্ত্রাসবিরোধী মামলার পলাতক বা অভিযুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধপ্রবণতা ও মাদক দমনে কোটচাঁদপুর থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *