কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ১৩ অক্টোবর ২০২৬

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সার্বিক জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপের মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও উদ্ধার তৎপরতার প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকাল ১০টায় সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে কলেজ চত্বরে এক সচেতনতামূলক আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের অংশগ্রহণে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন তাৎক্ষণিক করণীয় এবং জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে পূর্বপ্রস্তুতির বাস্তব চিত্র তুলে ধরা হয়।

সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ মো. রেজাউর রহমান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগকে শতভাগ রোধ করা সম্ভব না হলেও সঠিক পরিকল্পনা, সচেতনতা এবং আগাম প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নূন্যতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর ওপর তিনি জোর তাগিদ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *