মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজারে যানজট নিরসন ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে এ অভিযান চলে। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং ছয়জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম আকিব। এ সময় থানা পুলিশ, আনসার-ভিডিপির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লাহ ও সহসভাপতি তানজির রহমান সোহাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহম্মদপুর সদর বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ, মালামাল এবং নানা ধরনের অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট ও জনদুর্ভোগ বাড়ছিল। এ পরিস্থিতি নিরসনে আগে মাইকিং করে ব্যবসায়ীদের সরকারি জায়গা ও রাস্তা থেকে অবৈধ স্থাপনা এবং মালামাল সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশে রাস্তার ওপর চলে আসা অবৈধ স্থাপনা, দোকানের বর্ধিত অংশ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন নির্মাণ ভেঙে দেওয়া হয়। যেসব ব্যবসায়ী দ্রুত মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তাঁদের কিছুটা সময় দেওয়া হয়। অন্যদিকে, সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তা ও ফুটপাত দখল করে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, “জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা স্যারের নির্দেশে আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহম্মদপুর বাজারে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে ছয়জনকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, যেসব দোকান এখনো রাস্তা ও ফুটপাত দখল করে রয়েছে, সেগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে। অন্যথায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবশিষ্ট অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এক দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত না করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কারাদণ্ড ও জরিমানার মতো আইনগত পদক্ষেপও নেওয়া হতে পারে।

এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাঁদের মতে, বাজারের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা গেলে যানজট কমবে, পথচারীদের চলাচল সহজ হবে এবং বাজারের সার্বিক পরিবেশে শৃঙ্খলা ফিরে আসবে। তবে অভিযান নিয়মিত পরিচালনা ও উচ্ছেদ করা স্থানগুলো পুনরায় দখলমুক্ত রাখার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঝুমঝুমপুর থেকে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ

যশোরে পৃথক সহিংসতায় প্রকৌশলীসহ আহত ৫ : নিহত ২

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

ঝিকরগাছাকে শান্ত ও নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের তথ্য সংগ্রহ ঘিরে অবহিতকরণ সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *