যশোর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, উন্নত কম্বল, জিরা, ফুসকা, কিশমিশ ও বিপুল পরিমাণ প্রসাধনসামগ্রী।

রোববার (১১ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এই চালানটি জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে উদ্ধারকৃত পণ্যের তালিকাভুক্ত তথ্যানুযায়ী, ভারতীয় ৭৪টি আকর্ষণীয় শাড়ি, ১টি কম্বল, ২ কেজি জিরা, ৮ প্যাকেট ফুসকা, আধা কেজি কিশমিশ এবং ২১৩টি বিভিন্ন প্রকার প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। বিজিবির ধারণা অনুযায়ী আটককৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মোট বাজারমূল্য ৬ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ মালামাল ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় এসব মালামাল আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *