কোটচাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনের অঙ্গীকার

কোটচাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনের অঙ্গীকার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

‘দুর্গাপূজা সবার উৎসব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।’ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউএনও শামীম হুসাইন।

সভায় ইউএনও বলেন, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। কোথাও কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। পাশাপাশি কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে। এই উৎসবকে শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম। এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমান এবং কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইনও সভায় অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বিশেষ করে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা, পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা রাখা, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *